বুধবার ৪ নভেম্বর ২০২৬

৩৯ স্ত্রী ৯৪ সন্তান নিয়ে সংসার

wife2-655x360ভারতের মিজোরাম প্রদেশের বাসিন্দা জিয়োনা চানা মোট ৩৯ টি বিয়ে করেছেন এবং ৯৪ সন্তানের গর্বিত জনক। এছাড়াও তার পরিবারের ১৪ জন ছেলে-বৌ এবং তার মোট ৩৩ জন নাতি-নাতনি রয়েছে। ১০০ ঘর বিশিষ্ট একটি চারতলা বাড়িতে সবাই মিলেমিশে থাকে।

এমন বৃহৎ পরিবার হওয়ায় সেখানে ভোট ব্যাংকে আলাদা গুরত্ব তা বলার অপেক্ষা রাখে না৷ আর গত বছর সাধারণ নির্বাচনের সময় সে কথা কবুলও করেছিলেন গৃহকর্তা জিয়ানো চানা৷ তিনি জানিয়োছিলেন তাঁর ১৭ বছর বয়েসে প্রথম বিয়ে হয়েছিল ১৯ বছরের জাথিয়াংগির সঙ্গে৷ আর ২০০০ সালে তাঁর শেষ বিবাহ হয়েছিল ১৯ বছরের সিয়ামির সঙ্গে৷ জিয়ামোর স্ত্রীরা ওই বাড়িতে এক ডরমোটরিতে থাকেন৷ তবে তিনি তাঁর সঙ্গে সাত আটজন সবসময়ই থাকে বলে স্থানীয়দের অভিমত৷ তাছাড়া বাড়ির অন্যান্য বেশ কয়েকটি ঘরে বাস করে স্ত্রীক পুত্ররা ৷

পরিবারে পুরুষের বাহিরের কাজে ব্যাস্ত থাকেন এবং স্ত্রী ও কন্যারা ঘরের কাজ করে থাকেন৷ বৃহৎ এই জিয়ানো  পরিবারের শুধু রাতের খাবারের  জন্যই প্রয়োজন হয় ৩০ টি মুরগী,১২০ কিলোগ্রাম পরিমান আলু, সঙ্গে ২২০ কিলোগ্রাম চাল। জিয়োনার প্রথম স্ত্রী ৬৯ বছর বয়সী যাথিয়াঙ্গিই এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় এই সংসারটি নিয়ন্ত্রন করেন।পরিবারের সদস্যরা পশু পালন এবং পোলট্রি ফার্মে কাজ ছাড়া চাষাবাদ এবং কাঠুরের কাজ করেন৷ তাছাড়া এই বৃহৎ পরিবারের জন্য স্থানীয়রাও কিছু সাহায্য করেন৷

উত্তর পূর্ব ভারত প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন