বুধবার ৪ নভেম্বর ২০২৬

আল্লাহর নামে কোনো দেবতার নাম ছিল না: ফতোয়া বোর্ড

Fatwa_Boardকলামিস্ট আবদুল গাফফার চৌধুরীল বক্তব্য অনুযায়ী আল্লাহর গুণবাচক কোনো নাম শয়তানের দেবতাদের নাম ছিল না বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। মঙ্গলবার ৭ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় ফোর্ডের মুফতীরা বলেছেন, আল্লাহতায়ালার কোনো গুণবাচক নাম তৎকালীন সমাজে দেবতাদের নাম আদৌ ছিল না।  এটা মূলত: মুরতাদ গাফফার চৌধুরী গংদের উদ্ভট বিকৃত মস্তিস্কের বহিঃপ্রকাশ মাত্র। এই সমস্ত মুরতাদদের দৌরাত্ম থামাতে তারা সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।

বিবৃতিতে তারা বলেন, বিতর্কিত লেখক কুলাঙ্গার আ. গফফার চৌধুরী আল্লাহর গুণবাচক নাম নিয়ে কান্ডজ্ঞানহীন মিথ্যা বক্তব্য দিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর কলিজায় আগুন ধরিয়েছে।

সরকার যদি এখনই উক্ত মুরতাদগংদের উপযুক্ত শাস্তি দিতে ব্যর্থ হয়, তাদেরকে ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে থামিয়ে রাখার উদ্যোগ গ্রহণ না করে, তাহলে ইসলাম বিরোধীদের দোসর হিসেবে সরকারকে চরম মূল্য দিতে হবে।

বিবৃতিতে সাক্ষর করেন: ফতোয়া বোর্ডের উপদেষ্টা মাওলানা মুহিউদ্দীন খান, ফতোয়া বোর্ডের সভাপতি প্রফেসর ড. মুফতি ইয়াহইয়ার রহমান, সেক্রেটারী জেনারেল মুফতি ড. খলিলুর রহমান মাদানী, মুফতি আবু তাহের জিহাদী, মুফতি জুবায়ের আহমদ, মুফতি তাজুল ইসলাম কাওসারী, মুফতি ফখরুল ইসলাম, মুফতি মুহাম্মদ মুবারক হোসাইন, মুফতি মাওলানা মুহাম্মদ জাফর আহমাদ, মুফতি মুহাম্মদ ইব্রাহিম, মুফতি মুহাম্মদ হাফিজুল্লাহ, মুফতি মুহাম্মদ সাল্লাহ উদ্দিন, হাফেজ মুফতি আব্দুর রহমান, মুফতি ড. আবু ইঊসুফ, মুফতি মাওলানা শাহ জালাল শরীফ, প্রফেসর মাওলানা মুফতি ইসহাক মাদানী, মুফতি নুর হুসাইন আল কাশেমী, মুফতি গোলাম উল্লাহ, মুফতি সিদ্দিক আহমদ, মুফতি শহীদুল ইসলাম, মুফতি গোলাম রহমান কাসেমী, মুফতি আবুল কাশেম কাসেমী, মুফতি হিফজুর রহমান কাসেমী, মুফতি শরীফুল ইসলাম কাসেমী, মুফতি আহসান কামাল কাসেমী, মুফতি আবদুর রব, মুফতি আবদুল হালিম, মুফতি আবদুল কুদ্দুস, মুফতি এনায়েতুল্লাহ, মুফতি আবদুর রহমান, মুহাদ্দিস আবুল হাসান, মুফতি মাসউদুর রহমান, মুফতি ইসহাক, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি আবুল বাশার, মুফতি মাওঃ ডা: এম আব্দুল কাইয়ূম আল আযহারী, মুফতি মাওলানা রফীকুর রহমান মাদানী প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *