বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছিনতাইকারীর হাতে পুলিশ খুন

tourist-police-coxছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে কক্সবাজার শহরে ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক টুরিস্ট পুলিশ। বৃহস্পতিবার ২৩ জুলাই সকাল সাড়ে ৭টার দিকে শহরের সার্কিট হাউস গোলচক্কর এলাকায় এ ঘটনা ঘটে বলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এএসপি জহিরুল ইসলাম জানান।

নিহত পুলিশ সদস্য পারভেজের লাশ উদ্ধার করে সদরে হাসপাতালে পাঠানো হয়েছে।

এএসপি জহিরুল বলেন, “সকালে পারভেজ গোলচক্কর এলাকায় ৬/৭ জন ছিনতাইকারীকে ধাওয়া করেন। এক পর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরি মেরে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

এ ঘটনায় পুলিশ কাউকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন