বুধবার ৪ নভেম্বর ২০২৬

টিউলিপের সম্মানে লন্ডনে ঈদ রিসেপশন পার্টি

IMG_1564-400x228পূর্ব লন্ডনের হোয়াইট হাউস হলে ১৯ জুলাই বিকেলে অনুষ্ঠিত ঈদ রিসেপশন পার্টিতে নবনির্বাচিত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক ছিলেন প্রধান অথিতি। টিউলিপের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচ ব্রিটিশ এমপি উপস্থিত ছিলেন। তাঁরা হলেন, যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের দৌড়ে থাকা অ্যান্ডি বার্নহাম এমপি, লেবার পার্টির নেতা সাদিক খান এমপি, কিথ ভাজ এমপি, মাইক গেইট এমপি ও স্টিফেন টিমস এমপি।

পবিত্র কোরআন থেকে তেলাওতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কোন সভাপতি ছিল না। বিশিষ্ট টিভি উপস্থাপিকা উর্মি মাজহারের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে টিউলিপ সিদ্দিক এমপি ও ব্রিটিশ এমপি বৃন্দ এবং টিউলিপের মা’ বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর পুত্র রাশেদ সোহরাওয়ার্দী, টিউলিপের চাচা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিক, বিচাপতি মানিক চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সামসুদ্দিন খান, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, লন্ডন প্রবাসী এম এ গণিসহ যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী বৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, জার্মান প্রবাসী  অনিল দাশ গুপ্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক, লেখক ও মানবাধিকার কর্মী, অষ্ট্রিয়া প্রবাসী এম নজরুল ইসলাম, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলু।

যুক্তরাজ্য প্রবাসী বাঙালিদের উদ্যোগে আয়োজিত ঈদ রিসেপশনটি মূলত টিউলিপ ব্রিটিশ পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় বিজয়-উল্লাস সমাবেশে রূপ নেয়। গত ৭ মে অনুষ্ঠিত ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলর্বান আসন থেকে নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র।

বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে টিউলিপ সিদ্দিক এমপি তাঁর বক্তব্যে সকলকে ঈদ মোবারক জানিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমি আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানাতে চাই। আমরা চাই যে, বাংলাদেশ ক্রিকেট টিম এখানে আসুক। আমরা দাওয়াত করছি। আমরা তোমাদের রিসেপশন দিতে চাই।’

ভোট দিয়ে তাঁকে এমপি নির্বাচিত করায় নির্বাচনী এলাকার জনগণকে এবং পাশে থেকে সাহায্য-সহযোগিতা করায় প্রবাসী বাঙালিদের ধন্যবাদ ও অভিনন্দন জানান টিউলিপ। তিনি বলেন, ‘আাল্লাহর ভরসায় আর আপনাদের দোয়ায় আমি আজকে এখানে আসতে পেরেছি। আপনারা আমার জন্য কষ্ট করেছেন, আমিও চেষ্টা করব এমপি হিসেবে আপনাদের জন্য কী কাজ করা যায়, কমিউনিটির কী কাজ করা যায়।’টিউলিপ তাঁর বক্তব্যে মা’ শেখ রেহানার উদ্দেশ্যে বলেন, ‘মা তোমাকে অনেক অনেক অনেক ধন্যবাদ।’

১৫৬৩নর্বাচনে এবং ঈদ রিসেপশন অনুষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করার জন্যে কয়েকজনের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা সকলেই আমার জন্যে অনেক করেছেন, এরপরও আমার মানসিক তৃপ্তির জন্যে ২/১ জনের নাম বলতে চাই।’ তাঁর নির্বাচনে অন্যতম ক্যাম্পেইনার যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর নাম উল্লেখ করে বলেন, ‘আনোয়ার মামার নেতৃত্বে তার টিম আমার বিজয় ছিনিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করেছে, আজকের রিসেপশন অনুষ্ঠানের পেছনেও বিরাট ভূমিকা রাখছেন তারা। আমি আনোয়ার মামা, হাবিব মামা, আকবর ভাই, জনি ভাই ও তামিম ভাইসহ সকলের প্রতি কৃতজ্ঞ, কৃতজ্ঞ আমার সব ভোটারদের প্রতি।’

লেবার পার্টির শীর্ষ নেতৃত্বে অ্যান্ডি বার্নহামকে দেখার প্রত্যাশা জানিয়ে টিউলিপ সিদ্দিক বলেন, ‘বার্নহাম লেবার পার্টির নেতা হলে তাঁকে নিয়ে আমি বাংলাদেশ সফরে যাব।’

অনুষ্ঠানে টিউলিপের মা’ শেখ রেহানা তাঁর বক্তব্যে মেয়েকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত করায় ভোটার ও ক্যাম্পেইনারদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি মেয়ে টিউলিপের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

লেবার পার্টির আগামী সম্মেলনে লিডার পদে অন্যতম জনপ্রিয় প্রাথী অ্যান্ডি বার্নহাম অনুষ্ঠানে বলেন, ‘টিউলিপ সিদ্দিক লেবার পার্টির উদীয়মান তারকা, পার্টির সম্পদ। আমরা টিউলিপের মতো সহকর্মী পেয়ে গর্বিত।’ তিনি বাংলাদেশী কমিউনিটিকেও লেবার পার্টির সম্পদ উল্লেখ করে বলেন, ‘আমাদের পার্টির সঙ্গে এ সমৃদ্ধ কমিউনিটির সম্পর্ক ঐতিহাসিক।’

লন্ডন প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন