বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মারা গেছেন

Shubhra-ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাখ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায় মারা গেছেন। মঙ্গলবাল সকাল ১০টা ৫১ মিনিটে দিল্লির সেনা হাসপাতালে মৃত্যু হয় তার। রাষ্ট্রপতি ভবন সূত্রে মৃত্যুর খবর জানানো হয়েছে। তার শেষকৃত্য মঙ্গলবারই সম্পন্ন হবে বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

শ্বাসকষ্ট জনিত অসুবিধার জন্য গত দু’সপ্তাহ আগে তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি করানো হয়।

মঙ্গলবার তিনি মারা যান বলে ভারতের রাষ্ট্রপতি ভবন এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ফার্স্টলেডি শুভ্র মুখোপাধ্যায় আজ (১৮ অগাস্ট ২০১৫) সকালে মারা গেছেন। সকাল ১০.৫১ মিনিটে তিনি স্বর্গত হন।”

গেল মঙ্গলবার দেশটির সেনা হাসপাতাল থেকে বলা হয়েছিল, চিকিৎসাধীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাখ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়ের অবস্থা ‘অত্যন্ত গুরুতর’।

শুভ্রা মুখোপাধ্যায় বেশ কিছুদিন ধরেই শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যায় ভুগছিলেন।

শুভ্রা মুখোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে। তার বাবা অমরেন্দ্র ঘোষ মেয়ে। বিয়ের পর হন শুভ্রা মুখোপাধ্যায়।

তার ভাই-বোনের মধ্যে শুধু কানাইলাল ঘোষ (৬৮) বতর্মানে ভদ্রবিলায় বসবাস করেন।

শুভ্রা মুখোপাধ্যায় পাঁচ বছর বয়স পর্যন্ত কাটান নিজ গ্রাম ভদ্রবিলায়। এরপর তিনি আবার নানা বাড়ি বসবাস শুরু করেন এবং স্থানীয় চাঁচড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন।

পরে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত চলে যান।

১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণবের সঙ্গে তার বিয়ে হয়। ওই সময় তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তাদের দুই ছেলে অভিজিৎ মুখার্জি ও সুরজিৎ মুখার্জি এবং এক মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি।

নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন