দুবাই প্রবাসী ফিরোজ উদ্দিন অবৈধ অস্ত্র রাখা দেহরক্ষী সহ বুধবার গভীর রাতে চট্টগ্রামের বায়েজিদ থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তাররা হলেন- ফিরোজ উদ্দিন ওরফে সাবু (২৮) ও তার দেহরক্ষী অপু দে (২৫)।
বুধবার বায়েজিদ এলাকার স্টারশিপ গলি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে বলে থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন।
অপুর কাছে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন পাওয়া গেছে বলে জানান তিনি।
ওসি প্রদীপ বলেন, বুধবার রাত ২টার দিকে স্টারশিপ গলির মুখে একটি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে টহল পুলিশের একটি দল সেটি থামায়। এ সময় অটোরিকশার আরোহী সাবু ও অপুকে তল্লাশি করে অস্ত্র পাওয়া যায়।
পিস্তলের লাইসেন্স না থাকার বিষয়টি তারা স্বীকার করেছেন বলে জানান ওসি। তিনি বলেন, “অস্ত্র ও গুলি কীভাবে সংগ্রহ করা হয়েছে- তা জানতে দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
ওসি বলেন, “রাউজানের গহিড়া ইউনিয়নের বাসিন্দা সাবু দুবাই থাকেন। তিনি জিজ্ঞাসাবাদে বলেছেন, দেশে এলে সঙ্গে একজন দেহরক্ষী রাখেন।”
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


