বুধবার ৪ নভেম্বর ২০২৬

নদী তীরে অবৈধ মসজিদ-মন্দির-মাজার উচ্ছেদ করা হবে

river-bedনদীর তীর থেকে অবৈধ ধর্মীয় স্থাপনা স্থানান্তর ও উচ্ছেদের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসির আরিফ মাহমুদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

সচিবালয়ে বুধবার নদীর নাব্যতা ও স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নৌপরিবহনমন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা দেখেছি ঢাকার চারপাশে শীতলক্ষ্যা, তুরাগ, বালু ও বুড়িগঙ্গা নদীর তীরে মসজিদ, মাদ্রাসা, মাজার, মন্দির, শ্মশান, মাজারসহ ৩০টি ধর্মীয় স্থাপনা আছে। কেউ কেউ ইনোসেন্টলি এটা করেছেন, কেউ কেউ অসৎ উদ্দেশে এগুলো করেছেন।’

‘কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে। তাদের প্রতিবেদন অনুযায়ী ধর্মীয় স্থাপনাগুলো স্থানান্তর বা অপসারণ করা হবে’— বলেন শাজাহান খান।

আরও পড়ুন