বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

ঢাকায় জঙ্গি আস্তানায় অভিযান: নিহত ১, ৫ পুলিশ ও ৩ নারী জঙ্গি আহত

Azimpur+Attack_DMCH_0001sরাজধানীর আজিমপুরে একটি বাড়িতে গড়ে ওঠা জঙ্গি অাস্তানায় পুলিশের অভিযানকালে গুলিবিনিময় শুরু হলে তিন নারী জঙ্গি গুলিবিদ্ধ ও ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় এক যুবক নিহত হয়েছেন।

বিডিআর-২ নম্বর গেইটের কাছের ওই বাসায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের বোমা নিস্ক্রিয়কারী দলের অভিযান চলছিল বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন।

আরমান নামে ওই এলাকার এক বাসিন্দা বলেন, রাত পৌনে ৮টার দিকে ২০৯/৭ নম্বর বাসা থেকে এক নারীকে ছোরা হাতে দৌঁড়ে বের হয়ে আসতে দেখেন। এরপর সেখান থেকে গুলির শব্দ শুনতে পান।

পুলিশ অভিযান শুরু করলে ভেতর থেকে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

জঙ্গিরা এ সময় দুই পুলিশ সদস্যের হাতে কোপ দেয় এবং তিনজনের চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে অসুস্থ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।

পুলিশের কাউন্টার টেরোজিম ইউনিট এবং বিশেষ বাহিনী সোয়াট’র সদস্যরা অভিযানের নেতৃত্বে দিচ্ছেন।

স্থানীয়রা জানান, ঘটনার পরপরই তারা ৬-৭টি বোমা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

প্রথমে গোয়েন্দা পুলিশ অভিযান শুরু করলেও পরবর্তীতে র‌্যাব ও সোয়াত ঘটনাস্থলে যায়। তারা বাড়িটি ঘিরে রেখেছে।

ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক নারীকে আটক করেছে পুলিশ। আহত ৫ পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হয়েছে। আটক ওই নারী জঙ্গিকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- কনস্টেবল লাবলু জামাল (২০), রামচন্দ্র বিশ্বাস (১৯), শাহজাহান আলী (২৩), মাহতাব উদ্দিন (২১) ও জহির উদ্দিন (২১)।

আহত পুলিশ সদস্যদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের চোখে-মুখে মরিচের গুড়ো ছিটানো হয়েছে।

ঢাকার ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার শাহাবুদ্দীন কোরেশি সাংবাদিকদের বলেন, “পুলিশের সঙ্গে সংঘর্ষে এক যুবক মারা গেছে। তার বয়স ও পরিচয় এখনও আমরা তা জানতে পারিনি। আহত হয়েছে তিনজন নারী। এদের মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।

“ছুরিকাহত হয়েছে দুই পুলিশ সদস্য। সংঘর্ষের সময় তারা পুলিশের চোখে মরিচ নিক্ষেপ করলে আরো তিন পুলিশ সদস্য জখম হয়। এদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানান, সন্ধ্যার পর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আজিমপুরে বিডিআর ২ নম্বর গেটের পাশে সন্দেহভাজন জঙ্গিদের আস্তানায় অভিযান চালায়। সেখানে এখন সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময় চলছে।

আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংবাদদাতা জানান, আজিমপুরের ঘটনার পর রাতে শারমিন (২৫) নামের গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে আনা হয়। সেই সঙ্গে পাঁচ পুলিশ সদস্যকে আনা হয়। এর মধ্যে দুজন হাতে ধারালো অস্ত্রের কোপ খেয়ে জখম হয়েছেন। তিনজনের চোখে মরিচের গুঁড়ো লেগেছে।

আরও পড়তে পারেন: মরিচের গুঁড়ো ছিটিয়ে পুলিশকে ঠেকানোর চেষ্টা নারী জঙ্গিদের

আরও পড়ুন