অষ্টম বেতন স্কেলের প্রতীক্ষিত গেজেট অবশেষে প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যার পরে অর্থ মন্ত্রণালয় এই গেজেট প্রকাশ করে। এতে ১ জুলাই থেকে অষ্টম বেতন স্কেল কার্যকর ধরা হয়েছে। জানুয়ারিতে বকেয়াসহ এই স্কেলে বেতন পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অষ্টম বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড রাখা হয়নি। তবে দুই ধাপ গ্রেড উন্নয়নের সুযোগ রাখা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র এবং মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রজ্ঞাপন জারি হয়েছে। গেজেট ছাপানোর জন্য সকাল সাড়ে ১০টায় অর্থ মন্ত্রণালয় থেকে প্রেসে পাঠানো হয়।
সন্ধ্যার পর ছাপা হওয়া কয়েকটি কপি অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা নিয়ে গেছেন বলে জানা গেছে এবং এর মধ্যে একটি কপি অর্থমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে। রাতেই বাকি কপিগুলো ছাপার কাজ শেষ হবে জানা গেছে।
এতে ১ জুলাই থেকে অষ্টম বেতন স্কেল কার্যকর ধরা হয়েছে। জানুয়ারিতে বকেয়াসহ এই স্কেলে বেতন পাবেন তাঁরা। আর বর্ধিত ভাতার বকেয়া দেওয়া হবে আগামী বছরের জুলাই মাসে।
অষ্টম বেতন স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড রাখা হয়নি। তবে দুই ধাপ গ্রেড উন্নয়নের সুযোগ রাখা হয়েছে।
গেজেট প্রকাশ প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, আগামী বছরের জানুয়ারিতে অষ্টম বেতন স্কেল অনুযায়ী বকেয়াসহ বেতন পাবেন সরকারি কর্মচারীরা।
প্রসঙ্গত, সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতনকাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়। এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই কার্যকর হবে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পেছনের টাকা এরিয়ার হিসাবে পাবেন।
এই পে স্কেল সম্পর্কে আরও জানতে পড়ুন:
o ৮ম পে স্কেল: বেতন ফিক্সেশন করতে হবে অনলাইনে
o কিছু সুযোগ-কিছু অসুবিধা নিয়েই পে স্কেলের গেজেট
o যে সব সুযোগ-সুবিধা যোগ হচ্ছে পে-স্কেলে
o পে স্কেল নিয়ে কঠোর অবস্থানে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি
o বেতন স্কেল: ক্যাডার-নন ক্যাডার বৈষম্য ছাড়াও অসঙ্গতি পদে পদে
o নয়া পে স্কেল: কার বেতন কত দাঁড়াচ্ছে (বিস্তারিত)
o সরকারি চাকরিজীবীদের ফেসবুক ব্যবহারে বিধিনিষেধ আরোপ
o সরকারি চাকুরেদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাদ


