বাংলাদেশে দায়িত্বপালনকারী ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব)-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দৈনিক স্টেটসম্যান’র বিশেষ প্রতিনিধি বাসুদেব ধর সভাপতি, আনন্দবাজার পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি কুদ্দুস আফ্রাদ সহ-সভাপতি এবং টাইমস নাউ টিভি’র বাংলাদেশ প্রতিনিধি দীপ আজাদকে সাধারণ সম্পাদক করে ২৩ জানুয়ারি সোমবার দুপুরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনের জরুরি সভায় কমিটি গঠন হয়।
দ্যা হিন্দুর বাংলাদেশ প্রতিনিধি হারুণ হাবীবকে উপদেষ্টা করে এই সংগঠনের ১৩ সদস্যের কমিটির অন্যরা হলেন: যুগ্ম সম্পাদক আনোয়ারুল করিম রাজু (দৈনিক সংবাদ, আগরতলা), কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম সবুজ (ডেইলি দেশের কথা, আগরতলা), নির্বাহী সদস্য: আতাউর রহমান (দৈনিক গণশক্তি, কলকাতা), সুকুমার সরকার (সংবাদ প্রতিদিন, কলকাতা), আনিসুর রহমান (পিটিআই), নির্মল চক্রবর্তী (উত্তরবঙ্গ সংবাদ, শিলিগুড়ি), রাজিব খান (জি মিডিয়া), মৌসুম আকন (দৈনিক যুগশক্সখ, আসাম), লায়েকুজ্জামান (উত্তরের সারাদিন, শিলিগুড়ি)।
আতাউর রহমানের সভাপতিত্বে সভার শুরুতে প্রয়াত সদস্য আলহাজ্ব জহুরুল হকের (আজকাল, কলকাতা) মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বাসুদেব ধর, কুদ্দুস আফ্রাদ, আনিসুর রহমান, রফিকুল ইসলাম সবুজ, দীপ আজাদ, লায়েকুজ্জামান, আনোয়ারুল করিম রাজু, রাজিব খান, মৌসুম আকন প্রমুখ।



Leave a Reply