মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশুকে ‘ধর্ষণ’ আট শিক্ষকের

blood-cancer-childব্লাড ক্যানসারে আক্রান্ত এক শিশুকে এক বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে তার স্কুলের আট শিক্ষকের বিরুদ্ধে।

ঘটনাটি ২০১৫ সালের। ভারতের রাজস্থান রাজ্যের নোখা শহরের একটি বেসরকারি স্কুলে পড়ালেখা করত ১৩ বছর বয়সী এক মেয়েশিশু। প্রাণঘাতী রোগ ব্লাড ক্যানসারে আক্রান্ত সে। তার বাবার অভিযোগ, এ অবস্থায় তাকে এক বছর পালাক্রমে ধর্ষণ করেছে সেই স্কুলের আট শিক্ষক।

ধর্ষণের শিকার ওই শিশুর বাবার অভিযোগ এমনভাবেই তুলে ধরা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। তিনি স্থানীয় সময় শনিবার এ বিষয়ে এজাহার (এফআইআর) করেন।

ওই শিশুর বাবা অভিযোগ করেন, স্কুল শেষে অতিরিক্ত ক্লাসের নাম করে আটকে রাখা হতো তাঁর মেয়েকে। তাকে পোশাক খুলতে বাধ্য করা হতো। এর পর করা হতো ধর্ষণ। এমনকি ধর্ষণের ভিডিও ধারণ করে তাঁদের ব্ল্যাকমেইলও করা হয়েছে।

দেড় বছর আগে ব্লাড ক্যানসারে আক্রান্ত হয় ওই শিশু। বর্তমানে সে চিকিৎসাধীন। এরই মধ্যে ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। এ সময় ওই শিক্ষকরা তার গর্ভধারণ বন্ধের জন্য ওষুধ দিয়েছিল বলে জানান ওই শিশুর বাবা। থানা ও হাসপাতালে না যাওয়ার জন্য তাঁদের এত দিন হুমকি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাজেন্দ্রনাথ রাথোড় নামের রাজস্থানের এক মন্ত্রী বলেছেন, ‘এটি বেদনাদায়ক, এটি খুবই দুঃখের। আমরা সত্য জানার চেষ্টা করছি। এ ছাড়া ওই শিশুকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।’

শচীন পাইলট নামের এক কংগ্রেস নেতা বলেন, ‘একটি শিশুকে তার শিক্ষকরা ধর্ষণ করেছে। এটা আমাদের হৃদয়কে নাড়া দেয়। এমন ঘটনা ঘটার দিক দিয়ে রাজস্থান তৃতীয়। আমি আশা করি, নারীদের নিরাপত্তার বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রী পদক্ষেপ নেবেন।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *