বুধবার ৪ নভেম্বর ২০২৬

টেকনো নিয়ে এলো লো লাইট সেলফি ক্যামেরার স্মার্টফোন

ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো মোবাইল নিয়ে এলো ইনফিনিটি ডিসপ্লে এবং লো লাইট সেলফি ক্যামেরার নতুন স্মার্টফোন ক্যামন আই। ১১ই জানুয়ারি বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ঢাকা, স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তফা জব্বার নতুন ফোনটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের সিইও রেজওয়ানুল হক, সিওও শ্যামল সাহা সহ আরো অনেকে।

জনাব রেজওয়ানুল হক বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে বাড়ছে সম্ভাবনা। স্মার্টফোন থেকে ভোক্তারা কী চান তা নিয়ে বিস্তর গবেষণার উপর ভিত্তি করে ক্যামন আই ডিজাইন করা হয়েছে। তরুন প্রজন্মের কাছে স্মার্টফোনের ক্যামেরা ফিচারের প্রতি গুরুত্বের বিষয়টি লক্ষ্য রেখে, ক্যামন আই এ থাকছে ৫পি লেন্স যুক্ত ১৩ মেগাপিক্সেল লো লাইট সেলফি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল লো লাইট ব্যাক ক্যামেরা, যা গ্রাহকের ব্যবহার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে । ’

ফোনটি এন্ড্রয়েড ৭.০ (নগাট) ভার্সনে চালিত।

ডিসপ্লে ৫.৬৫ ইঞ্চি (এইচডি আইপিএস ইনফিনিটি)। র‌্যাম ৩ গিগাবাইট এবং রম ৩২ গিগাবাইট। ফোনটির মূল্য রাখা হয়েছে ১৪,৬৯০ টাকা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *